Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অক্ষয়ের জনপ্রিয় মিম পোস্ট করে ইরান বলল— ‘কেমন চলছে, ট্রাম্প?’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

অক্ষয়ের জনপ্রিয় মিম পোস্ট করে ইরান বলল— ‘কেমন চলছে, ট্রাম্প?’

অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে ইরানি দূতাবাস। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড তারকা অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে তিউনিসিয়ায় ইরানি দূতাবাস।ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এমন অভিনব কৌশলে ট্রাম্পকে খোঁচা দিয়েছে দেশটির কূটনৈতিক মিশন।

এর আগে ইরান দাবি করেছিল, হরমুজ প্রণালির কাছে তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের একটি ড্রোন আটক করেছিল।  এই দাবির পরই তিউনিসিয়ায় ইরানি দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অক্ষয় কুমারের মিমটি পোস্ট করা হয়।

মিমে অক্ষয় কুমারের কয়েকটি ব্যঙ্গাত্মক ও দুষ্টুমি ভরা অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপশনে লেখা ছিল—‘ সাবমেরিন আটক। তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি। নির্বাচনও সামনে। কেমন চলছে, ট্রাম্প?’

অক্ষয় কুমারের বিভিন্ন বলিউড কমেডি সিনেমার মজার অভিব্যক্তিকে ব্যবহার করে ইরানি দূতাবাস মার্কিন সাবমেরিন আটক,  তেলের দাম বৃদ্ধি এবং আসন্ন মার্কিন নির্বাচন—এই তিনটি বিষয়কে একসঙ্গে তুলে ধরে ট্রাম্পকে ব্যঙ্গ করেছে।


পোস্টটি এক্সে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী ইরানি দূতাবাসের এই কটাক্ষ, ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের দামের সম্ভাব্য প্রভাব নিয়ে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করতে ইরানের বলিউডকে ব্যবহার এবারই প্রথম নয়। এর আগে চলতি বছরের এপ্রিলেও মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট ‘ধামাল’ সিনেমার একটি দৃশ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করেছিল। ওই দৃশ্যে রিতেশ দেশমুখের চরিত্রকে কয়েকজন ব্যক্তির কাছ থেকে পালিয়ে একটি দেয়ালহীন বাড়ির দরজার আড়ালে লুকাতে দেখা যায়।

সেই ভিডিওর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানের তাড়া খাওয়া অবস্থায় দেখানোর চেষ্টা করা হয়। পোস্টের সঙ্গে লেখা হয়েছিল, ‘ভারতের মিম সর্বসেরা।’

ইরানি দূতাবাসের মিম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা রসিকতা।


এক ব্যবহারকারী মজা করে লেখেন, ‘ট্রাম্প যেন জানতে না পারেন এটি ভারতীয় মিম। তাহলে ভারতকে আবারও নিষেধাজ্ঞা দিতে পারেন!’

আরেকজন মন্তব্য করেন, এমন মিম শুধু ‘ইরান ইন ইন্ডিয়া’ অ্যাকাউন্টেই ব্যবহার করা উচিত।

অন্য একজন অক্ষয় কুমারকে মজা করে ‘ভূরাজনৈতিক সম্পদ’হিসেবে উল্লেখ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

আরও পড়ুন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম