Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের সঙ্গে যুদ্ধ শেষে দেশটিতে সেনা রেখে দেওয়ার চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ভেনেজুয়েলার মতো ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথাও জানিয়েছেন। 

রোববার আয়ারল্যান্ড সফরকালে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির উদাহরণ টানেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বের হয়ে আসব। তবে আমরা যদি সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল রেখে দেওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে বিষয়টি ভিন্ন।

ইরান যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে নিজের প্রত্যাশার কথা আবারও জানিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধের অবসান নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই হতে পারে বলেও ইঙ্গিত দেন।

ইরান শান্তি আলোচনার জন্য নিয়মিত যোগাযোগ করছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরান অতীতে এমন দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান এবং কোনো ‘খারাপ চুক্তিতে’ রাজি হবেন না।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার খবরের পর সোমবার তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রজুড়েও বাড়তি দামের অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

তবে আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে।

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, দেশটি থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে যুদ্ধের খরচ ‘অনেকবার’ মেটানো হয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট

মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট

ইরান যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরান যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, স্বীকারোক্তি ট্রাম্পের

ট্রাম্পের শেষ দুই বছর কঠিন করে দিল ডেমোক্র্যাটরা

ট্রাম্পের শেষ দুই বছর কঠিন করে দিল ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে হেরে ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন?

মধ্যবর্তী নির্বাচনে হেরে ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন?

আরও পড়ুন

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম