Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

ইরানে চালানো হামলায় অস্ত্র সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের চালানো আগ্রাসনের প্রথম চার মাসেই ২২.৩ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন জানানো হয়েছে, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত ইরান যুদ্ধে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় হয়েছে ৩৩.৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ২২.৩ বিলিয়ন ডলার গেছে ব্যবহৃত গোলাবারুদের পেছনে। এছাড়া ৩.৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং যুদ্ধের দৈনন্দিন কার্যক্রম চালাতে অতিরিক্ত ৭.৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এতে চাপ বাড়ছে মার্কিন প্রশাসনে।

তবে এই ৩৩.৪ বিলিয়ন ডলারের হিসাবের মধ্যে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামত ও পুনর্নির্মাণের ব্যয় অন্তর্ভুক্ত নেই। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হিসেবের বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে মার্কিন সামরিক অস্ত্রভাণ্ডারে কৌশলগত ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন এবং সরবরাহ বাড়াতে শিল্পখাতের সক্ষমতার সীমাবদ্ধতাও সামনে এসেছে। এতে প্রচণ্ড চাপে পড়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, যুদ্ধে ৩০টি পর্যন্ত MQ-9 Reaper ড্রোন এবং চারটি এফ-15ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এর বাইরে আরও কয়েকটি সামরিক বিমান ও উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে ইরানের দাবি এসব সংখ্যা লুকিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে জুনের শুরু পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুদ্ধসংশ্লিষ্ট ব্যয় হয়েছে ১১৩ মিলিয়ন ডলার। এর মধ্যে মার্কিন কূটনীতিক ও নাগরিকদের অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার খরচও রয়েছে। ইরানের হামলায় ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে প্রায় ১৮৪ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে জুলাইয়ের শেষ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছিলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ডেমোক্র্যাটিক সূত্রগুলো দাবি করেছিল, ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণের খরচ হিসাবের বাইরে থাকায় প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে। এতে চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

হরমুজে ট্যাংকারে হামলার খবরে আরও বাড়ল তেলের দাম

হরমুজে ট্যাংকারে হামলার খবরে আরও বাড়ল তেলের দাম

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত হয়েছে, জানাল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত হয়েছে, জানাল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম