Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত হয়েছে, জানাল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত হয়েছে, জানাল যুক্তরাষ্ট্র

আরও দুই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যু খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তবে ইরানের দাবি সংখ্যাটি আরও কয়েকগুণ বেশি!

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত দুজনই দেশটির বিমানবাহিনীর সদস্য। তবে তারা যুদ্ধের সরাসরি সংঘর্ষে নিহত হননি বলে জানিয়েছে পেন্টাগন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন থেকে প্রকাশিত মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় নতুন করে এই দুই সেনার নাম যুক্ত করেছে। তাদের মৃত্যু দুটি পৃথক অযুদ্ধজনিত ঘটনায় হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত দুই সেনার একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্যজনের মৃত্যুর কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া এই দুই মৃত্যুর ঘটনা যুদ্ধের সরাসরি সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়েছে।

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনাসদস্যদের মধ্যে কতজন সরাসরি হামলা বা সংঘর্ষে এবং কতজন অযুদ্ধজনিত ঘটনায় মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হয়নি।

এদিকে নতুন করে দুই সেনার মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির হিসাবকে সামনে এনেছে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, সংখ্যাটি কয়েকগুণ হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

সৌদিতে হামলায় সহায়তা করছে আমিরাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সৌদিতে হামলায় সহায়তা করছে আমিরাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা ‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণে

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণে

আরও পড়ুন

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

যমুনায় ডুব দিয়ে ‘দূষণমুক্ত’ ঘোষণা বিজেপি এমপির

যমুনায় ডুব দিয়ে ‘দূষণমুক্ত’ ঘোষণা বিজেপি এমপির

২২ সেকেন্ডে পাঁচ গুলি, ভিডিও ভাইরাল

২২ সেকেন্ডে পাঁচ গুলি, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম