Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে হামলায় সহায়তা করছে আমিরাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

সৌদিতে হামলায় সহায়তা করছে আমিরাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সৌদির বিরুদ্ধে আমিরাতকে হুথিদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। সংগৃহীত ছবি

Advertisement

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের গোপনে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শুধু তাই নয়, সৌদি সমর্থিত বাহিনীকে লক্ষ্যবস্তু করতে হুথিদের গোয়েন্দা তথ্যও সরবরাহ করছে দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এমন দাবির পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি আমিরাত।

প্রতিবেদনে চারটি সূত্রের বরাতে বলা হয়েছে, আমিরাতের ঘনিষ্ঠ ইয়েমেনি বাহিনী হুথিদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে। বিষয়টি জেনেও নীরব ভূমিকা পালন করছে আবুধাবি। 

এর মধ্যে দুটি সূত্রের দাবি, আমিরাত সরাসরি হুথিদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যাতে তারা ইয়েমেনের ভেতরে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর ওপর হামলা চালাতে পারে।

দুই পক্ষের যোগাযোগব্যবস্থা সম্পর্কে অবগত এক ইয়েমেনি সূত্র জানিয়েছে, আমিরাত সানাভিত্তিক হুথি প্রশাসনকে উল্লেখযোগ্য পরিমাণ গোয়েন্দা তথ্য দিয়েছে। দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। এমনকি আমিরাতপন্থি সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগের জন্য নিজস্ব চ্যানেলও তৈরি করেছে হুথিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত ও হুথিদের মধ্যে কথিত এই সহযোগিতা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হলেও হুথিদের সঙ্গে ইরানের সম্পর্ক গভীর।

তবে চলতি বছরের শুরুতে ইয়েমেনে সৌদি আরবের কাছে আমিরাতের প্রভাব কমে যাওয়ার পর দুই পক্ষের স্বার্থের কিছুটা মিল তৈরি হয়েছে বলে জানিয়েছে ড্রপ সাইট নিউজ। এর মাধ্যমে ইয়েমেনে নিজেদের কৌশলগত প্রভাব পুনরুদ্ধারের সুযোগ দেখছে আবুধাবি।

এদিকে সৌদি আরবে হুথিদের হামলা এবং ইয়েমেনের অভ্যন্তরে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রধান বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব হামলার জেরে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনও বাতিল হয়েছে।

অন্যদিকে ইয়েমেনের সরকারি কর্মকর্তারা তাইজ শহরে হুথিদের অবরোধ জোরদার এবং আবাসিক এলাকায় হামলার অভিযোগ তুলে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে কায়রো। অন্যদিকে ইরান সংলাপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা ‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণে

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণে

ইরানের হাতে দুনিয়া কাঁপানো  ভয়ংকর ১০ অস্ত্র

ইরানের হাতে দুনিয়া কাঁপানো ভয়ংকর ১০ অস্ত্র

আরও পড়ুন

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার

চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

চুক্তির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম