Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

নেতানিয়াহু সরাসরি সরকার গঠন করতে পারেননি। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর নতুন করে রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে দখলদার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। 

টাইমস অব ইসরাইল জানিয়েছে, তবুও তিনি সরাসরি আবারও প্রধানমন্ত্রী হতে পারছেন না। ডানপন্থি জোট নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তিনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে শুরু হচ্ছে জোটের হিসাব-নিকাশ।

ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) প্রকাশিত চূড়ান্ত ফলাফলের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।

দেশটির পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে দুই জোটের কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এদিকে নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এসব দলের সমর্থন বা অন্য ছোট দলগুলোর সঙ্গে সমঝোতার প্রয়োজন হতে পারে।

এখন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও জোটের সমীকরণই হয়ে উঠবে মূল বিষয়। বিশেষ করে আরব দলগুলোর অবস্থান এবং বিরোধী পক্ষের মধ্যে সম্ভাব্য সমঝোতা ইসরাইলের পরবর্তী সরকার গঠনের পথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির বিরুদ্ধে হুথিদের সহায়তা করছে আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সৌদির বিরুদ্ধে হুথিদের সহায়তা করছে আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সরকার গঠনে মরিয়া নেতানিয়াহু-আইজেনকোট, চলছে নানা সমীকরণ

সরকার গঠনে মরিয়া নেতানিয়াহু-আইজেনকোট, চলছে নানা সমীকরণ

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোহা ‘কাতারকে বলির পাঁঠা বানানো হচ্ছে’

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইসরাইলে সরকার গঠনে হস্তক্ষেপের বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

সৌদির বিরুদ্ধে হুথিদের সহায়তা করছে আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সৌদির বিরুদ্ধে হুথিদের সহায়তা করছে আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

৭৩ বছর পর আবারও গণকবরের প্রস্তুতি, কীসের আশঙ্কায় যুক্তরাষ্ট্র?

৭৩ বছর পর আবারও গণকবরের প্রস্তুতি, কীসের আশঙ্কায় যুক্তরাষ্ট্র?

‘তার চেহারা খুব একটা পছন্দ নয়’

‘তার চেহারা খুব একটা পছন্দ নয়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম