Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দুই মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

দুই মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। ইরানের মহাকাশ বাহিনী পরিচালিত এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ।


এর আগে মঙ্গলবারও হরমুজ প্রণালির পশ্চিমদিকে আরেকটি এৃমকিউ-১ ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল আইআরজিসি। তবে ড্রোনটি কে পরিচালনা করছিল বা ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর এক দিন আগে একই ধরনের আরও একটি ড্রোন ধ্বংস করার দাবি করে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি  এ তথ্য জানিয়েছে।


সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম