Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

বুশরা বানু। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উৎসাহ দেওয়ায় বদলি করা হয়েছে নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে। পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে এই শাস্তির মুখে পড়তে হয়।

ঘটনাটি শুরু হয় যখন বুশরা বানু এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি জানান, পিএইচডি শেষ করে এবং সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করেছিল। বই ও মক টেস্টের মতো নানা সুবিধার কথা বলে তিনি অন্য শিক্ষার্থীদেরও সেই একাডেমি থেকে সাহায্য নিতে বলেন।

কিন্তু ভিডিওর শুরুতেই তিনি ইসলামিক অভিবাদন ব্যবহার করায় আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ করে জানায়, ভিডিওতে জাতীয় স্লোগানের বদলে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, সরকারি পদে থাকা কারও জনসমক্ষে নিরপেক্ষ থাকা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।

এই বদলির পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একদল মানুষ ওই কর্মকর্তার সম্ভাষণ নিয়ে প্রশ্ন তুললেও, অন্য একটি বড় পক্ষ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। 

অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্যান্য ধর্মের কর্মকর্তারা নানা স্লোগান বা আচার ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না, তবে একজন মুসলিম কর্মকর্তার বলা শান্তির বার্তা নিয়ে কেন এত আপত্তি উঠবে? বৈচিত্র্যময় এই দেশটিতে এই ধরনের সহাবস্থানই দেশের আসল শক্তি বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম