Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে একাধিক গাড়ির ধাক্কা, আহত ৫

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে একাধিক গাড়ির ধাক্কা, আহত ৫

Advertisement

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেম্পেম্বর) শহরের ভিআইপি রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে চার থেকে পাঁচ বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোপালের ভিআইপি রোড দিয়ে আসাদউদ্দিন ওয়েইসির কনভয় যাচ্ছিল। একটি বাঁকের কাছে হঠাৎ কনভয়ের কয়েকটি গাড়ি ব্রেক করে থেমে যায়। পেছনে থাকা গাড়িগুলো আচমকা থামতে না পারায় একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এ সময় ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়া কয়েকজনও দুর্ঘটনার মধ্যে পড়েন। পরপর ধাক্কায় চার থেকে পাঁচ বাইক আরোহী আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিছু সময়ের জন্য ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। 


ভোপাল ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার বসন্ত কৌল জানান, একটি বাঁকের কাছে কনভয় থামার পর কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন কনভয়ের কয়েকটি গাড়ি আচমকা ব্রেক করেছিল এবং কীভাবে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয়, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা নিয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আসাদউদ্দিন ওয়েইসির ভোপাল সফরকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। এর মধ্যেই ব্যস্ত সড়কে তার কনভয়কে ঘিরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য চাঞ্চল্য তৈরি হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম