Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কিশোর কুমারের গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

কিশোর কুমারের গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Advertisement

ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজে হঠাৎ করেই উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বলিউডের জনপ্রিয় গান গেয়ে নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের বিনোদন দিয়েছেন তিনি।

ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজের সাংস্কৃতিক পর্বে কিশোর কুমারের কণ্ঠে অমর হয়ে থাকা জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হাকিকত’ পরিবেশন করেন আনোয়ার ইব্রাহিম। গানটি শুনে উপস্থিত অতিথিদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়াঁ’ সিনেমায় কিশোর কুমারের কণ্ঠে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সময় পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা ভাটা পড়েনি। ব্রিকসের মতো আন্তর্জাতিক আয়োজনে সেই গানই আবার নতুন করে আলোচনায় আনল কিশোর কুমারের সংগীতের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা। আনোয়ার ইব্রাহিম পরম মমতা আর আবেগ নিয়ে গানটি গেয়েছেন, যা ছুঁয়ে যাচ্ছে নেটিজেনদের মন।

বলিউডের প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ নতুন নয়। এর আগেও বিভিন্ন আয়োজনে ভারতীয় সংগীত ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন তিনি। এবার ব্রিকসের নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান পরিবেশন করে অতিথিদের চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

কিশোর কুমারের কণ্ঠে কালজয়ী গান আর আন্তর্জাতিক মঞ্চে একজন রাষ্ট্রপ্রধানের সেই গান পরিবেশনা; দুইয়ের মেলবন্ধনে ব্রিকসের নৈশভোজের মুহূর্তটি সামাজিক মাধ্যমেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম