Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাহদী আমিন

এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

Advertisement

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানো বা প্রস্তুতির মেয়াদ বাড়ানোর পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহদী আমিন লেখেন, সুপরিকল্পিত উদ্যোগ, ফলপ্রসূ কর্মযজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো সম্ভব হয়েছে।   

তিনি লিখেন, ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এর ফলে দেশের অর্থনীতি, শিল্প-কারখানা, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আরও তিন বছর সময় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যেন অব্যাহত থাকে, কিন্তু এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর অযাচিত চাপ সৃষ্টি না হয়; সেটিই এই সিদ্ধান্তের তাৎপর্য।

তিনি আরও বলেন, এই অর্জন কেবল সময় বাড়ানোর বিষয় নয়। বরং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনীয় পলিসি ও প্ল্যান বাস্তবায়নে বৈশ্বিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

জাপানের নারিতার রানওয়ে থেকে ফিরল উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহদী আমিন

নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহদী আমিন

আরও পড়ুন

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে: জ্বালানিমন্ত্রী

আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে: জ্বালানিমন্ত্রী

মাহদী আমিন এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল

যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম