ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলি বিমান হামলায় নিজেদের এক শীর্ষ কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। সংগঠনটির পক্ষ থেকে এই মৃত্যুকে একটি কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানানো হয়েছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আতিয়াহ মুহাম্মদ আবু ওবেইদ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
১৯৯৩ সালে আল-কাসসাম ব্রিগেডে যোগ দেওয়া এই কমান্ডার অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, দখলদারিত্ব থেকে মুক্তির লড়াইয়ে দেশের মানুষের সঙ্গে তার রক্তও ঝরেছে। এই সংগ্রাম হয় চূড়ান্ত বিজয়, না হয় শাহাদাতের পথ।
সূত্র: আল-জাজিরা।
