অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে বাড়ল জ্বালানি তেলের দাম
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
পেট্রলের দাম ৯২ হাজার লেবানিজ পাউন্ড বা প্রায় ১ ডলার বেড়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধ ও মূল্যস্ফীতির চাপে লেবাননে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশটিতে ২০ লিটার পেট্রলের দাম ৯২ হাজার লেবানিজ পাউন্ড বা প্রায় ১ ডলার বেড়েছে। আর একই পরিমাণ ডিজেলের দাম বেড়েছে ১ লাখ ২৭ হাজার লেবানিজ পাউন্ড বা প্রায় ১.৪ ডলার।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইসরাইলের সঙ্গে লেবাননের যুদ্ধ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি সরবরাহের সংকট।
বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ অনেকটাই কমে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল সরবরাহে এই সংকট তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জ্বালানির সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়ছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বেড়ে যাচ্ছে।
এদিকে বিশ্বব্যাংক আশঙ্কা করছে, চলমান সংঘাতের কারণে এ বছর লেবাননের অর্থনীতি ৬.৪ শতাংশ সংকুচিত হতে পারে। অর্থাৎ সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল, যুদ্ধের কারণে তা আবার বড় ধরনের মন্দার দিকে চলে যাচ্ছে।


