Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাবেল-মানদেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

বাবেল-মানদেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

প্রতীকী ছবি

Advertisement

লোহিত সাগরের বাবেল-মানদেব প্রণালিতে নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। সেখানে চলাচলকারী ইতালির বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে নিজেদের নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইতালি। 

এ পরিস্থিতিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেতো জানিয়েছেন, দেশের অর্থনীতি ও ইতালীয় জাহাজের নিরাপদ চলাচল সুনিশ্চিত করতেই এই সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মূলত ইয়েমেনের বাবেল-মানদেব প্রণালির কাছাকাছি বেশ কিছু উপকূলীয় এলাকার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর যোদ্ধারা। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। 

সমুদ্রপথের নিরাপত্তা বিঘ্নিত হলে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যাবে, যার সরাসরি মাশুল গুনতে হবে সাধারণ মানুষকে। তাই কোনো রকম দেরি না করে ইতালির নৌবাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।

ইতালি সরকার জানিয়েছে, সমুদ্রের ওপর দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজের সুরক্ষার পাশাপাশি পানির তলদেশের গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবল ও বিদ্যুৎ সংযোগ রক্ষা করাও তাদের জন্য সমান জরুরি। নিজের দেশের বাণিজ্যিক স্বার্থ ও সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে ইতালীয় নৌবাহিনী যেকোনো সময় প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে প্রস্তুত রয়েছে।

সূত্র: রয়টার্স।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম