Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বাড়লেও তা মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মানুষের কাছে যদি কম দামে জ্বালানি পাওয়া আর ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো—এই দুটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই ভোট দেবেন।’


ট্রাম্প বলেন, ‘মানুষ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আর আপনারা জানেন, তারা তা পাবে না।’

তিনি আরও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই এগিয়ে আছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হবে। যদিও এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

 ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম