Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সামা টিভি। 

মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুদের গতিবিধি নিয়ে দেশকে সতর্ক থাকতে হবে। তবে শান্তির কোনো প্রস্তাব এলে তা প্রত্যাখ্যান করা উচিত নয়।

তিনি বলেন, শত্রুদের প্রতি ইরানের অবস্থানে কোনো নমনীয়তা নেই। ইরান যুদ্ধ চায় না, তবে কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।


তিনি আরও বলেন, ‘আমরা চুক্তি করব এবং সেগুলোর প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ থাকব।’

ইরানের সমস্যাগুলো সমাধানে ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান।

তিনি আরও বলেন, স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো আলোচনাকে স্বাগত জানাবে ইরান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম