Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করে পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করে পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) এই হুঁশিয়ারি দেন আইআরজিসির এক মুখপাত্র।  খবর আল আরাবিয়ার 

বিবৃতিতে আইআরজিসি মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে।

তিনি বলেন, ‘নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে।’

মুখপাত্র আরও বলেন, আগের হামলার লক্ষ্যবস্তু এবার একই নাও হতে পারে। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।


সেইসঙ্গে আইআরজিসি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও প্রস্তুত বলে জানান তিনি। 

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।


চাপ সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম