Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

চার্লস স্পেন্সার ও প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত

Advertisement

মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তার ছোট ভাই চার্লস স্পেন্সার। ডায়ানার জীবনের শেষ দিনগুলোতে তিনি কতটা নীরব কষ্ট সহ্য করেছিলেন, সেই বিষয়ে মুখ খুলেছেন তার ভাই। 

সাবেক স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর ডায়ানা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, সে সম্পর্কে চার্লস স্পেন্সার একটি নতুন ও চমকপ্রদ সত্য প্রকাশ করেছেন।

চার্লস স্পেন্সার জানান, তার বোন মৃত্যুর কিছুদিন আগে তাকে মোহাম্মদ আল ফায়েদের একটি খারাপ আচরণের কথা জানিয়েছিলেন। আল ফায়েদের ছেলে দোদির সঙ্গে ডায়ানার প্রেমের সম্পর্ক যখন শুরু হয়, তখন এই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ডায়ানা। 

চার্লস স্পেন্সার জানান, ডায়ানা চরম ঘৃণা ও বিরক্তির সঙ্গে তাকে বলেছিলেন যে, আল ফায়েদ একপর্যায়ে তার দিকে এগিয়ে আসেন, পিঠে হাত দিয়ে চাপ দেন এবং কুরুচিপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ সুরে বলেন, মিশরে কিন্তু শ্বশুরের সুযোগই সবার আগে পাওয়া উচিত।

হ্যারডস ডিপার্টমেন্টাল স্টোরের সাবেক মালিক মোহাম্মদ আল ফায়েদ ২০২৩ সালে ৯৪ বছর বয়সে মারা যান। তার বিরুদ্ধে শারীরিক হেনস্থা ও যৌন নিপীড়নের ৪০০টিরও বেশি অভিযোগ রয়েছে। মেট্রোপলিটন পুলিশ ১৯৭৭ থেকে ২০১৪ সালের মধ্যকার এসব অভিযোগ নিয়ে কাজ করছে। 

আর্ল স্পেন্সার লিখেছেন যে ডায়ানা ব্যক্তিগতভাবে আল ফায়েদকে একদমই পছন্দ করতেন না। অথচ ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের একটি টানেলে সড়ক দুর্ঘটনায় দোদি ও ডায়ানার মৃত্যুর পর এই আল ফায়েদই হ্যারডসে তাদের একটি ব্রোঞ্জের মূর্তি বসিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল ‘ইনোসেন্ট ভিকটিমস’।

সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা ও মঙ্গলের জন্য ডায়ানা বিশ্বজুড়ে ‘পিপলস প্রিন্সেস’ খেতাব পেয়েছিলেন। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মা ডায়ানার এই আকর্ষক ও মানবিক ব্যক্তিত্ব তাকে একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত করেছিল। তার মৃত্যুর এত বছর পর ভাই চার্লস স্পেন্সারের এই প্রকাশ করা তথ্য ডায়ানার জীবনের শেষ সময়গুলোর কঠিন বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এল।

সূত্র: জিও নিউজ


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম