Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

উত্তেজনার মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি

Advertisement

যুদ্ধবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সফরের আগেই তিনি সেখানে পৌঁছান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এদিন ভোরে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া তেহরানের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা হবেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, প্রতিনিধিদলের যোগাযোগ দলের সদস্যসহ কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। রোববার সন্ধ্যায় ইরান ছাড়েন আরাগচি। নিউইয়র্কে যাওয়ার পথে কাতারে যাত্রাবিরতি করেন তিনি।

নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন আরাগচি। এ সময় সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইরানি সাংবাদিকদের আরাগচি বলেন, ‘ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাকচি আলোচনা করবেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আজ ভোরে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া তেহরানের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা হবেন তিনি।

এদিকে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হলেও তাদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিউইয়র্কে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদল বিলাসবহুল পণ্যসহ নির্দিষ্ট কিছু সামগ্রী কিনতে পারবে না।

এরই মধ্যে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কিছু শর্ত পাঠানোর কথা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই তেল ও গ্যাস পরিবহনপথ কার্যত বন্ধ করে রেখেছে তেহরান। অন্যদিকে, ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম