হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এক হামলায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থ বিভাগের প্রধান মোহাম্মদ আবু আলওয়ানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, প্রায় এক দশক আগে থেকে ওই এলাকায় সক্রিয় থাকা আবু আলওয়ান হামাসের সমস্ত শাখা ও বিভাগের অর্থ সংস্থান এবং বাজেট পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
ইসরাইলি বাহিনী আরও উল্লেখ করে, তার সরাসরি নির্দেশনায় সংগঠনটির সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ১০০ কোটি শেকেলেরও বেশি (প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার) অর্থ স্থানান্তর করা হয়েছিল।
আবু আলওয়ানকে হামাসের পরিচালনা কাঠামো টিকিয়ে রাখা এবং অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসেবে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

