Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

নিজেদের ড্রোন বিস্ফোরণে প্রাণ গেল ২ ইসরাইলি সেনার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

নিজেদের ড্রোন বিস্ফোরণে প্রাণ গেল ২ ইসরাইলি সেনার

অফেক মোয়ালেম ও নাদাভ কালি (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

Advertisement

নিজেদের পরিচালিত একটি ড্রোন বিধ্বস্ত হয়ে ফিলিস্তিনের উত্তর গাজায় দুই ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

নিহতরা হলেন— নাদাভ কালি (২৪) ও অফেক মোয়ালেম (২৩)। কালি হার হালুতজ এলাকার বাসিন্দা এবং মোয়ালেম জেরুজালেমের বাসিন্দা। দুজনই ইসরাইলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।

৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ তজুরি জানান, ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে শেষ করেছিলেন ওই দুই সেনা।

তজুরি বলেন, ড্রোনটির দ্বিতীয় অভিযানের সময় সেটি একটি সামরিক চৌকির ভেতরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর কী ঘটেছে তা দেখতে দুই সেনা ঘটনাস্থলের কাছে গেলে ড্রোনটি বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতর আহত হন।


তাদের প্রথমে আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কোনো সেনা আহত হননি বলে তজুরি জানান।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি ছিল বিস্ফোরকবাহী সামরিক ড্রোন। ঘটনার প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ড্রোন পরিচালনার কার্যক্রম স্থগিত করেছে।


তজুরি জানান, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজায় অভিযান পরিচালনা করছিল।

নিহত দুই রিজার্ভ সেনাকে ‘চমৎকার সৈনিক’ হিসেবে উল্লেখ করে তজুরি বলেন, তাদের একজন সার্জেন্ট এবং অন্যজন একটি স্কোয়াডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম