Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, ইরানের নিরাপত্তা যদি নিশ্চিত করা না হয়, তবে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

সংসদের এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সে অঞ্চলে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। মার্কিন জবরদস্তি ও হুমকির দিন এখন ফুরিয়ে এসেছে উল্লেখ করে তিনি জানান, কোনো ধরনের আগ্রাসন বা উসকানিমূলক কাজের জবাব ইরান অত্যন্ত কঠোর ও দ্রুততার সঙ্গেই দেবে।

এ সময় তিনি হিজবুল্লাহর সাবেক প্রধান শহীদ হাসান নাসরুল্লাহকে স্মরণ করে বলেন, শত্রুরা প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতাদের হত্যা করে আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এটি ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে না, বরং একটি সুদৃঢ় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে যা শত্রুকে সবসময়ই বেকায়দায় ফেলে দিয়েছে। মার্কিন ব্লকেড বা ফাঁকা হুমকির মুখে ইরানের বীর জাতি কখনোই পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

সূত্র: মেহের নিউজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এর যুগ শেষ: গালিবাফ

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এর যুগ শেষ: গালিবাফ

যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ বললেন ইরানি স্পিকার

যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ বললেন ইরানি স্পিকার

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

গালিবাফের হুঁশিয়ারি ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

‘মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র’

‘মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র’

মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ গোষ্ঠী’কে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের

মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ গোষ্ঠী’কে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের

মধ্যপ্রাচ্যে ‘নিরাপত্তাহীনতার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন গালিবাফ

মধ্যপ্রাচ্যে ‘নিরাপত্তাহীনতার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন গালিবাফ

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম