Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইরান ‘উচ্ছ্বসিতও নয়, ভীতও নয়’—প্রয়োজনে লড়াইয়ের পাশাপাশি আলোচনাতেও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

রোববার (৪ অক্টোবর) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাঘের গালিবাফ বলেন, ‘আমরা পূর্ণ শক্তি নিয়ে সামরিক ময়দানে রয়েছি। নতুন চমক নিয়ে তাদের মোকাবিলা করব। একই সঙ্গে সামরিক ক্ষেত্রে আমাদের অবস্থান শক্তিশালী করতে এবং ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কূটনীতির মাধ্যমও ব্যবহার করব।’

ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের একটি রোডম্যাপ দেওয়ার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কিছু প্রস্তাব পাঠিয়েছে বলেও জানান গালিবাফ।

তবে তিনি বলেন, জুনে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা’ অনুযায়ী নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

গত মাসে যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু শর্ত পাঠায় তেহরান। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলোর মধ্যে ছিল সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

প্রেসিডেন্টপুত্রের ওপর নজরদারি, চীনের ‘এজেন্ট’ ধরল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্টপুত্রের ওপর নজরদারি, চীনের ‘এজেন্ট’ ধরল যুক্তরাষ্ট্র

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

আরও পড়ুন

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পিটিআইয়ের শতাধিক কর্মী আটক

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পিটিআইয়ের শতাধিক কর্মী আটক

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় প্রার্থী হয়েই মনোনয়ন

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় প্রার্থী হয়েই মনোনয়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম