Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

ইরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেন। এ সময় রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক সেবা যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে’ পরিকল্পিতভাবে ব্যবহার করছে।

তিনি বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংকের নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

পিরকুহি জানান, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

তিনি আরও অভিযোগ করেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা এসব কার্যক্রম বন্ধে তেহরানের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও নরওয়ে তা উপেক্ষা করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান

ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প

ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প

আরও পড়ুন

২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী

২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম