Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

প্রতীকী ছবি

Advertisement

স্বামী তাকে ঘুরতে বা অবসর কাটাতে বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এ অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। 

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ সেবার কাছে গিয়ে অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পছন্দ করেন। তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া বা ভ্রমণ করার বিষয়ে তার তেমন আগ্রহ নেই।

ওই নারী অবশ্য স্বামীর প্রশংসা করে বলেন, তিনি উদার, ধৈর্যশীল ও ভদ্র। তবে বাইরে ঘুরতে যাওয়া এবং অবসর বিনোদনে তার অনাগ্রহ নিয়ে তিনি উদ্বিগ্ন।

পারিবারিক পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে ভাই-বোন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইরে ঘোরাঘুরি করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শুধু এ কারণে যেন তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও তাকে পরামর্শ দেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘোরাঘুরি বা অবসর কাটানোর পছন্দ-অপছন্দ নিয়ে মতপার্থক্য তৈরি হলে তা যেন পরিবারের শান্তি নষ্ট না করে, সেদিকেও নজর রাখা উচিত।

ড. আল রাইসি বলেন, স্বামী-স্ত্রীর জীবনযাপন ও অবসর কাটানোর পছন্দে পার্থক্য কখনো কখনো উদ্বেগের কারণ হতে পারে। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি বিচ্ছেদ হওয়া উচিত নয়।

তিনি সতর্ক করে বলেন, দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা ঠিক নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’

ভারতীয় ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

প্রেস টিভির দাবি নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত!

দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত!

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

আরও পড়ুন

২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী

২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম