Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ইরানের ঘোষণা

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

Advertisement

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবিত সাত-দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র মেনে না নেওয়া পর্যন্ত এটি বন্ধই থাকবে। গালিবাফের উদ্ধৃতি দিয়ে রোববার বার্তা সংস্থা নূরনিউজ জানায়, ইরানের কূটনৈতিক প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের সাড়া দেওয়ার কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন ‘একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু প্রস্তাব’ দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত-‘সময় নষ্ট করা ও একতরফা দাবি চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। ইরানের অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।’

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে তার বক্তব্য এলো। বার্তাসংস্থা এএফপি জানায়, রোববার রিয়াদে সৌদির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানির একটি স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে। তবে কাদের হামলায় এ অগ্নিকাণ্ড ঘটে, তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লড়াই আপতত থাকলেও উত্তেজনা কমেনি। যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র নতুন রণতরী মোতায়েন করায় এটা এখন অনেকটা স্পষ্ট যে, তারা আবারও ইরানে হামলা চালাবে। দুই পক্ষের এ উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের হামলার পর থেকে এটি কার্যত বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে বাঘের গালিবাফ বলেন, ‘ইসলামাবাদ স্মারকলিপির ভিত্তিতে আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। ইরান ‘সামরিক ময়দানে উপস্থিত রয়েছে ও নতুন সব চমক দিয়ে তাদের মোকাবিলা করবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইরান যেমন ‘উত্তেজিত’ হয়নি, তেমনি ‘ভীতও’ নয়; বরং তারা ‘লড়াই ও আলোচনা-উভয় পথই’ বেছে নেবে।

আল জাজিরা জানায়, গত সপ্তাহে ইরান হরমুজ পুনরায় খুলে দেওয়ার জন্য একটি রূপরেখা পেশ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়েই পরিবহণ করা হয়। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) দেওয়া এক ভাষণে ট্রাম্প ইরানকে ‘ধ্বংসে’র ফেলার হুমকি দিয়েছিলেন।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আত্মরক্ষার বিষয়ে আমরা যেমন আন্তরিক, কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রেও ইরান ঠিক তেমনই আন্তরিক।’ তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আরাঘচি জানান, ওই প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে; তেহরান আশা করছে যে, ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে ও তাদের প্রস্তাব গ্রহণ করবে।

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান

ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আমিনি হুথি বিদ্রোহীদের দখলে যাওয়া এলাকা পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে সেখানে স্থলযুদ্ধ ও বিমান হামলা অব্যাহত আছে। সূত্র জানায়, বাব আল-মানদাব প্রণালির কাছাকাছি ইয়েমেনের কাহবুব পর্বতমালায় তীব্র স্থলযুদ্ধ চলছে। আল জাজিরার মাঠপর্যায়ের সংবাদদাতারা রোববার জানান, আল সুবিহা গোত্রের যোদ্ধাদের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে।

এই পর্বতমালাগুলোর নিয়ন্ত্রণ হুথিদের জন্য কৌশলগত সুবিধা বয়ে আনবে; এটি লোহিত সাগরের উপকূলের কাছাকাছি তাদের অবস্থানগুলোকে সুরক্ষাবলয় ও আড়াল প্রদান করবে, যার ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো সহজ হবে এবং তা প্রতিহত করা বা ব্যাহত করা কঠিন হয়ে পড়বে।

এদিকে হুথিদের দাবি, তারা রিয়াদে হামলা চালিয়েছে। তবে সৌদি-নেতৃত্বাধীন জোট সেই দাবি প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় এএফপিতে কিছু ছবি প্রকাশ হয়, যেখানে রিয়াদে আরামকোর স্থাপনায় আগুনের কুণ্ডলি দেখা যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নির্ধারিত সময়ে ভোট না হওয়া অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

বিশ্ব বসতি দিবস আজ আবাসনের চাপে পিষ্ট মানুষ

আবাসনের চাপে পিষ্ট মানুষ

মধ্যপ্রাচ্য থেকে এলএনজি আমদানি স্পট মার্কেট পরিহারে ৩ মাসে সাশ্রয় হাজার কোটি টাকা

স্পট মার্কেট পরিহারে ৩ মাসে সাশ্রয় হাজার কোটি টাকা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এক বছরে ৩৪০ কোটি টাকার অনিয়ম

এক বছরে ৩৪০ কোটি টাকার অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম