Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান কীভাবে বা কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই আত্মরক্ষার স্বার্থে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি বিদ্যমান অস্ত্র আধুনিকায়ন ও উৎপাদন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে থাকা ট্রাম্প বলেন, খুব দ্রুতই এই যুদ্ধের অবসান হবে।  

এ সময় তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

তবে ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্রের নকশা প্রণয়ন, বিদ্যমান অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন অস্ত্র উৎপাদনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই দুই দেশের পক্ষ থেকে এমন পাল্টাপাল্টি বক্তব্য ও পদক্ষেপ সামনে এলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন

মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিসহ আন্তর্জাতিক সব খবর

মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিসহ আন্তর্জাতিক সব খবর

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

আল-জাজিরার বিশ্লেষণ হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে

তেহরানের হুঁশিয়ারি ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

আরও পড়ুন

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম