Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাবের খবর  অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন যে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প লেখেন, ‘ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এটা সত্য নয়। আমি তাদেরকে কোনো প্রস্তাব দিইনি’।

অ্যাক্সিওসের প্রতিবেদনকে 'ভুয়া' আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘অন্যান্য অনেক প্রতিবেদনের মতো অ্যাক্সিওসের প্রতিবেদনটিও একটি প্রতারণা, যা মূলত ট্রাম্পবিরোধী মানসিকতাকে তৃপ্ত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।’

এর আগে, অ্যাক্সিওসের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

খবরে এটাও দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া এবং আটক সম্পদ ছেড়ে দিতেও রাজি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সেটি বেশ আলোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষিতেই সোমবার রাতে ট্রুথ সোশ্যালে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে খবরটি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সোমবার আরেক দফায় মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রতিনিধিদল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

আরও পড়ুন

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

কারাগারের ভেতর এসি রুম ও টিভি-ফ্রিজ, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর এসি রুম ও টিভি-ফ্রিজ, বরখাস্ত ৫ কর্মকর্তা

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম