Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুলিশ পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরাইলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

পুলিশ পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরাইলি

Advertisement

ইহুদিদের সুক্কোত উৎসবের পঞ্চম দিনে পুলিশের নিরাপত্তায় পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৫০০ জন সেখানে প্রবেশ করেন।

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাবেক নেসেট সদস্য ও জেহুত পার্টির নেতা মোশে ফেইগলিনকে মসজিদ প্রাঙ্গণের ভেতরে ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে।

সম্প্রতি ইসরাইলের কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রীও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর বেন-গভির বলেন, ‘আমরাই এই বাড়ির মালিক, আমরা তাদের পরাজিত করেছি।’

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান এবং একই স্থাপনা ইহুদিদের কাছেও পবিত্র হিসেবে বিবেচিত। মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি রাজনৈতিক নেতা ও বসতি স্থাপনকারীদের প্রবেশকে ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

সুক্কোত ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবকে কেন্দ্র করে আল-আকসা প্রাঙ্গণে সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম