Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ‘কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প।  একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ঘিরে শিগগিরই বড় কোনো পরিবর্তন দেখা যেতে পারে।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে এবং দেশটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, তেল পরিবহণের  অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ রয়েছে।

তার দাবি, ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন এই প্রণালি দিয়ে বেশি পরিমাণ তেল পরিবহণ হচ্ছে।

তিনি বলেন, ইরানের স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প জানান, ইরাক থেকে সর্বশেষ মার্কিন সেনাও এখন চলে গেছে। তিনি দিনটিকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরাকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চূড়ান্ত বিজয় অর্জন করেছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে তিনি যুক্তরাষ্ট্র ও ইরাক—উভয় দেশের জন্যই বিজয় হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৪৮ জন আহত হয়েছিলেন। কয়েকজন সেনা সেখানে হাত-পা হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে ইরাকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল বলে দাবি করেন ট্রাম্প। তার মতে, আফগানিস্তানের মতো নয়, ইরাক থেকে যুক্তরাষ্ট্র সব সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে সক্ষম হয়েছে। 

তিনি জানান, মিত্রবাহিনী ও সামরিক সরঞ্জাম পরিকল্পিতভাবে ইরাক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

আরও পড়ুন

সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহে দ্রুত গলছে হিমবাহের বরফ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহে দ্রুত গলছে হিমবাহের বরফ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম