পশ্চিমবঙ্গে পাঠ্যবইয় থেকে বাদ যাচ্ছে আম্মা, পানির মতো শব্দ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে গোঁড়া হিন্দুত্ববাদী রাজ্যসরকার।
প্রথম থেকে দশম শ্রেণির বই থেকে আরবি, ফারসি শব্দ বাদ দিয়ে বাংলা ঐতিহ্যবাহী শব্দ আনার কথা ভাবছে রাজ্য সিলেবাস কমিটি। মূলত ইসলাম ধর্ম সংশ্লিষ্টতার জন্যই এমন শব্দ বাদ দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
যে শব্দগুলো বদল বা বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে রয়েছে 'পানি', 'আম্মা', 'আসমান', 'দোস্ত', 'কিতাব', 'ইমারত', 'ফজর' এবং 'গোসল'-এর মতো সাধারণ শব্দগুলো। কমিটির যুক্তি, রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্ররা এসব শব্দ ব্যবহার করতেন না, তাই এগুলো বইয়ে থাকা উচিত নয়।
শুধু শব্দই নয়, অষ্টম শ্রেণির বই থেকে 'সিঙ্গুর আন্দোলন' এবং ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বই থেকে 'কন্যাশ্রী প্রকল্প' বাদ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে সরকারের কাছে এই সুপারিশ জমা দেবে সিলেবাস কমিটি। তবে এই পরিবর্তন নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা একে সাংস্কৃতিক হস্তক্ষেপ বললেও, শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিষয়টি তার জানা নেই এবং প্রস্তাব হাতে পেলে তিনি তা খতিয়ে দেখবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে।

