Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (৪ অক্টোবর) তিনটি নৌযানে করে ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারে পৌঁছান। দেশটিতে চলমান গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যে এই প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজ স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার আগে থানলিনে নৌঘাঁটিতে পৌঁছায়। এ সময় শত শত স্বজন তাদের পরিবারের সদস্যদের নিতে নৌঘাঁটির বাইরে অপেক্ষা করছিলেন।

৫৫ বছর বয়সি কিয়াও মিন্ট জানান, দেড় বছর ধরে মালয়েশিয়ায় আটক থাকা তার তিন নাতিকে নিতে তিনি এসেছেন। ছয় বছর ধরে তাদের সঙ্গে তার দেখা হয়নি। কারাগারে যাওয়ার পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলেও জানান তিনি।

তবে দেশে ফেরার পর তাদের জোরপূর্বক সামরিক বাহিনী কিংবা জাতিগত সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ করা হতে পারে- এ নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান তিনি।

মিয়ানমার সরকারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মালয়েশিয়া থেকে তিনটি নৌযানে করে ১ হাজার ৪৭৬ জনকে ফেরত পাঠানো হয়। এটি প্রায় ৫ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার প্রথম ধাপ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করা সমঝোতার আওতায় এসব প্রত্যাবাসন হচ্ছে।

তবে জাতিসংঘ বলছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা কঠিন। আন্তর্জাতিক আইনের আওতায় নিরাপদ প্রত্যাবাসনের যে শর্ত রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা পূরণ হচ্ছে কি-না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭ শিশু ও ৭৯ নারী রয়েছেন বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। বাকি ১ হাজার ৩৭০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ।

ফেরত পাঠানোদের মধ্যে নিপীড়িত রোহিঙ্গারা রয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বড় অংশই রোহিঙ্গা।

মালয়েশিয়া বলছে, আটককেন্দ্রে থাকা সব প্রত্যাবাসনকারী স্বেচ্ছায় দেশে ফিরতে সম্মত হয়েছেন। মিয়ানমারের দাবি, তাদের অনেকেই অভিবাসনসংক্রান্ত অপরাধে সাজা শেষ করেছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব আটককেন্দ্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থাও জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে দেখা করে তারা সত্যিই স্বাধীন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা যাচাই করার সুযোগ তাদের দেওয়া হয়নি।

মালয়েশিয়া ইতোমধ্যে আরও ৩ হাজার ৫০০-এর বেশি মিয়ানমারের অভিবাসীকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, অভিবাসীরা দেশের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে এবং সামাজিক ও নিরাপত্তাজনিত সংকট সৃষ্টি করছে।

এদিকে মিয়ানমারে সহিংসতা অব্যাহত রয়েছে। গত মাসের শেষ দিকে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত হন। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি-এর হিসাবে, দেশটির চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক মালয়েশিয়া থেকে প্রত্যাবাসনের সমালোচনা করে বলেছেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনে জর্জরিত একটি দেশে জোরপূর্বক কাউকে ফেরত পাঠানোর সময় এখন নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে

সম্মেলনে হুমায়ুন কবির ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

আরও পড়ুন

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

সেই ভারতীয় পাইলটকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম