Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

যৌথ বাহিনীর অভিযান

উখিয়া-টেকনাফের অপরাধীরা খোলস পালটাচ্ছে

Icon

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উখিয়া-টেকনাফের অপরাধীরা খোলস পালটাচ্ছে

Advertisement

মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে অপরাধীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সেখানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ অভিযানের ভয়ে অপরাধীচক্রের সদস্যরা আত্মগোপনে চলে গেছে। গ্রেফতার এড়াতে পরিচয় গোপন করে তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। স্থানীয়দের দাবি, অপরাধীরা যেন পার পেয়ে না যায় এবং তাদের কাছ থেকে জি-৩, ৯ এমএম, একে-৪৭-এর মতো মারণাস্ত্র উদ্ধার করা হোক।

জানা যায়, টেকনাফ একসময় পর্যটন ব্যবসার জন্য সুপরিচিত ছিল। সাগরে মাছ শিকার, পানের বরজ, ধানচাষ, সুপারিবাগান, লবণচাষ, বিভিন্ন খেতখামারে কাজ করে সেখানকার মানুষের জীবন চলত। কিন্তু ২০১৭ সালে টেকনাফের জীবনযাত্রা বদলে যায়। মিয়ানমারের অভ্যন্তরে সহিংসতায় ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে উখিয়া-টেকনাফের এলাকায় আশ্রয় নেয়। এরপর গুটি কয়েক বাঙালি ও রোহিঙ্গা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। অপহরণ, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অস্ত্রের ব্যবহারসহ বেশকিছু অপরাধে শান্ত টেকনাফের পরিবেশ নষ্ট হয়েছে। এ অপরাধ নিয়ন্ত্রণে সরকার পুলিশ, এসআরবি, বিজিবির ক্যাম্পের পাশাপাশি টেকনাফে দুটি সেনা ক্যাম্প স্থাপন করেছে। অপরাধ নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ক্যাম্প ২৪/২৬-এর পশ্চিমের গহিন পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে রঙ্গিখালী সেনা ক্যাম্পের সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের পর যৌথ বাহিনীর অভিযান আরও তীব্র করা হয়েছে। অভিযান থেকে বাঁচতে অপরাধীচক্রের সদস্যরা খোলস পালটাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক লেদা এলাকার এক ব্যক্তি জানান, আটকের ভয়ে মাদক, মানব পাচার ও অপহরণকারীরা খোলস পালটে কেউ কেউ পাঞ্জাবি, টুপি পরে ভালো মানুষ সাজার চেষ্টা করছে। আবার কেউ কেউ পান ও চায়ের দোকান দিয়ে বসেছে। আবার কেউ কেউ লোকালয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার কৌশল নিয়েছে। গ্রেফতার এড়াতে চট্টগ্রাম-কক্সবাজারের বিভিন্ন অলিগলিতে কেউ কেউ বাসা ভাড়া নিয়ে বসবাসের চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের কাছে দাবি, অপরাধীরা যেন পার পেয়ে না যায়। পাশাপাশি জি-৩, ৯ এমএম, একে-৪৭ এর মতো ভয়ানক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হোক।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ২০১৭ সালে টেকনাফে রোহিঙ্গা আসার পর থেকে চাষাবাদের জমি ও শ্রমবাজার হারিয়েছে স্থানীয়রা। স্থানীয় কিছু মানুষ ও রোহিঙ্গা মাদক, মানব পাচার এবং অপহরণের মতো খারাপ কাজে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে এলাকার লোকজন খুশি। যৌথ বাহিনীর প্রতি অনুরোধ-অপরাধীরা যেন আর ফিরে আসতে না পারে। কক্সবাজার-৪ আসনের সংসদ-সদস্য শাহজাহান চৌধুরী জানান, উখিয়া-টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীচক্রের সদস্যদের পাকড়াও করতে টেকনাফে যৌথ বাহিনী কাজ করছে। অপরাধীরা যতই খোলস পালটাক না কেন, তাদের আইনের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি। সোমবার টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অপরাধীরা নিজেদের রক্ষায় যতই খোলস পালটাক না কেন, রক্ষা পাবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

নিষেধাজ্ঞা এড়াতে মিয়ানমারের নতুন কৌশল, ডিজেল বলে আনছে ইরানি জেট ফুয়েল

নিষেধাজ্ঞা এড়াতে মিয়ানমারের নতুন কৌশল, ডিজেল বলে আনছে ইরানি জেট ফুয়েল

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

আরও পড়ুন

চাহিদা আছে, নেই সরবরাহ ‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম