Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেফতার ১ উদ্ধার ১০৭ বস্তা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার না পেয়ে ডিলারের গুদামে ক্ষুব্ধ কৃষকদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ডিলারের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। পাবনার চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত গ্রেফতার একজনকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া লুট হওয়া ৬১১ বস্তার মধ্যে ১০৭ বস্তা সার উদ্ধার হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : সার পাওয়ার আশায় সোমবার মধ্যরাত থেকেই নাচোল পৌরসভার বিভিন্ন বিসিআইসি সার ডিলারের গুদামের সামনে কৃষকরা দীর্ঘ লাইন ধরেন। সকাল হতেই পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স সেরাজুল ইসলামের দোকানের সামনে প্রায় ৫০০ থেকে ৬০০ কৃষক সারের জন্য ভিড় করেন। মঙ্গলবার দুপুরে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশত কৃষক সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ ওঠে, গুদামে সার থাকা সত্ত্বেও দুপুরের পর ডিলার হঠাৎ ঘোষণা দেন, ‘আজ আর সার দেওয়া হবে না। এতে উত্তেজিত হয়ে কৃষকরা মেসার্স সেরাজুল ইসলামের দোকানে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটের আঘাতে ডিলারের কর্মচারী কালুর মাথা ফেটে যায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কৃষক মুকুল অভিযোগ করে বলেন, ‘রাত ২টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু কেউ সার পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না।’ এদিকে স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে নাচোল থেকে সার শিবগঞ্জে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। স্থানীয়রা দুই দফায় ৪০ বস্তা সার আটক করে। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা আটক সার জব্দ করেন। নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, নাচোলে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। পর্যায়ক্রমে সব কৃষকই সার পাবেন। আর সার পাচারের সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে জরিমানার আওতায় আনা হয়েছে।

চাটমোহর (পাবনা) : চাটমোহরে সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা বাজার এলাকায় ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে সার লুটের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই থানায় মামলা করা হয়। এছাড়া ৬১১ বস্তা সার লুটের পর মাইকিং করে তা ফেরত দেওয়ার আহ্বান জানায় উপজেলা প্রশাসন। চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত লাঙলমোড়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।

অন্যদিকে সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাহিদা আছে, নেই সরবরাহ ‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম