Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজেপিকে ‘একনায়ক’ বলে কটাক্ষ অভিজিৎ দীপকের

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

বিজেপিকে ‘একনায়ক’ বলে কটাক্ষ অভিজিৎ দীপকের

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

Advertisement

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও নির্বাচন কমিশনের অভিমুখে প্রতিবাদ মিছিলের জেরে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মঙ্গলবার (০৬ অক্টোবর) আটক করেছিল দিল্লি পুলিশ। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় প্রশাসনকে ‘একনায়কতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘ছাত্র ও সাংবাদিকদের পর এবার বিরোধী দলনেতাকেও আটক করা হলো। একনায়ক শাসক সত্যিই অন্য সবকিছুর চেয়ে জ্ঞানুকে বেশি ভালোবাসেন।’ 

অভিজিৎ দীপকের এই মন্তব্য মূলত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

রাহুল ও প্রিয়াঙ্কাকে আটকের পর অভিজিৎ দীপকের এই মন্তব্য বিরোধীদের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে, যখন নির্বাচন কমিশন ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরোধী শিবিরের নেতারা। অনুমতি না থাকার অভিযোগে পুলিশ পদযাত্রায় বাধা দেয় এবং রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে। 

পরবর্তীতে রাতে আকাশবাণী ভবন চত্বরে বিরোধীরা ৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান বিক্ষোভ শুরু করলে সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে নিয়ে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়। অবশেষে রাত ১০টার কিছু পর তাদের মুক্তি দেয় দিল্লি প্রশাসন। 

উল্লেখ্য, ভোটার তালিকায় অসদুপায়ে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে ভারতের বিরোধী দলগুলো। কমিশন এই অভিযোগ অস্বীকার করলেও মঙ্গলবারের এই আটকের ঘটনা ও পরবর্তীতে রাজনীতিবীদদের পালটাপালটি মন্তব্য ঘিরে দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আরও পড়ুন

যে কারণে বদলে যাচ্ছে হিমালয়ের সুন্দর পাখি মোনালের কণ্ঠস্বর

যে কারণে বদলে যাচ্ছে হিমালয়ের সুন্দর পাখি মোনালের কণ্ঠস্বর

শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় যেসব নাম

শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় যেসব নাম

পৃথিবীতে কয়টি উত্তর মেরু আছে?

পৃথিবীতে কয়টি উত্তর মেরু আছে?

৩ বছরে এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলি বাহিনীর

৩ বছরে এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলি বাহিনীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম