Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিঙ্গাপুর থেকে ফিরেই গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

সিঙ্গাপুর থেকে ফিরেই গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে। ছবি: সংগৃহীত

Advertisement

সিঙ্গাপুর থেকে দেশের ফেরার পর শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে (৭৩) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কলম্বোর নিজ বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রীকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। খবর বিবিসির।

শিশুদের হাসপাতালের অনুদানের অর্থ অপব্যবহার করা একটি দাতব্য সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে শিরান্থিকে গ্রেফতার করা হয়।

সিরিলিয়া সাভিয়া নামের ওই দাতব্য সংস্থাটি কলম্বোর লেডি রিজওয়ে চিলড্রেনস হসপিটালের জন্য একটি বিশেষ স্ক্যানার কেনার উদ্দেশ্যে ১ কোটি শ্রীলঙ্কান রুপি অনুদান সংগ্রহ করেছিল। এই অর্থ সংক্রান্ত বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, চীন সরকার আগেই এমন একটি স্ক্যানার অনুদান হিসেবে দিয়েছিল।

শিরান্থি রাজাপাকসে কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন। তার দাবি, ওই অর্থ আত্মসাৎ করা হয়নি।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান শেষে গত সোমবার শ্রীলঙ্কায় ফেরেন শিরান্থি। গ্রেফতার এড়ানোর জন্য তিনি আদালতে একটি আবেদনও করেছিলেন। তবে সেই আবেদনের শুনানির তারিখ ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগে বলেন, ওই অর্থ সিরিলিয়ার অ্যাকাউন্টে নিরাপদেই আছে এবং কোনো জালিয়াতির ঘটনা ঘটেনি।

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে তার পরিবার দেশটির রাজনীতির ওপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের দমন করে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটানোর জন্য অনেকে তাকে নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।

কিন্তু ২০২২ সালে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দেয়।

ওই সময় ক্ষমতায় থাকা মাহিন্দার ভাই গোতাবায়া রাজাপাকসেকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হয়।

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বর্তমান সরকার এরপর রাজাপাকসে পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির যেসব তদন্ত দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, সেগুলো পুনরায় শুরু করেছে। 

মাহিন্দা ও শিরান্থির বড় ছেলে নামাল রাজাপাকসেকে এ বছরের শুরুর দিকে গ্রেফতার করা হয়। তার বাবা প্রেসিডেন্ট থাকাকালে একটি বিমান ক্রয়-সংক্রান্ত চুক্তির বিষয়ে ওঠা অভিযোগের জেরে তাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

দুর্নীতির অভিযোগে তার ভাই ইয়োশিতাকেও এ বছরের শুরুর দিকে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

আরও পড়ুন

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম