Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

শ্রীলংকার এক ট্যুর গাইডকে নৌকা থেকে সাগরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইসরাইলি পর্যটকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নৌকায় কয়েকজন পর্যটক বসে আছেন। তাদের পাশে রয়েছেন এক ট্যুর গাইড। ওই ব্যক্তি পানি পান করছিলেন। এ সময় এক পর্যটক তাকে ধাক্কা দিয়ে নৌকা থেকে সাগরে ফেলে দেন।

ওই ব্যক্তি পানিতে পড়ে যাওয়ার পর নৌকায় থাকা কয়েকজনকে হাসতে শোনা যায়। অন্য পর্যটকদেরও ঘটনাটি উপভোগ করতে দেখা যায়। এ সময় ওই গাইড সাগরে ভাসছিলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে পর্যটকদের এমন আচরণের নিন্দা জানান। ঘটনাটিকে নিছক মজা হিসেবে দেখারও বিরোধিতা করেন তারা।


ব্যবহারকারীরা বলেন, দায়িত্ব পালনরত স্থানীয় একজন কর্মীর প্রতি এমন আচরণ অসম্মানজনক। কোনো ধরনের সতর্কতা ছাড়াই একজন মানুষকে সাগরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় পর্যটকরা কেন হাসাহাসি করছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তাদের মতে, এতে ওই ব্যক্তি আহত হতে পারতেন, আতঙ্কিত হয়ে পড়তে পারতেন কিংবা তার সঙ্গে থাকা জিনিসপত্র হারাতে পারতেন।

আরও অনেকে বলেন, এ ঘটনা পর্যটকদের একটি অংশের মধ্যে স্থানীয় গাইড ও সেবাকর্মীদের বিনোদনের উপকরণ হিসেবে দেখার প্রবণতা তুলে ধরেছে। অভিযুক্ত পর্যটকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্যুর অপারেটর ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে।

শ্রীলংকার পর্যটন খাতকে কেন্দ্র করেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির অর্থনীতি পর্যটনের ওপর অনেকটাই নির্ভরশীল। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পর্যটকদের কেউ কেউ বলেছেন, অধিকাংশ পর্যটকই সম্মানজনক আচরণ করেন। তবে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা পর্যটন গন্তব্য হিসেবে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে এবং স্থানীয় গাইডদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারে।

এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, কিংবা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

সাগরে পড়ে যাওয়ার পর ওই ট্যুর গাইডের শারীরিক অবস্থা সম্পর্কেও ভিডিও থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ

ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর

নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর

প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল

প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল

আরও পড়ুন

ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক

ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত

‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’

‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম