Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশ উগ্র ডানপন্থী ইসরাইলি। ইয়াসার দলের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে আরবি দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাব্য উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান তারা। আরিয়েল ও ডানপন্থী ‘ইম তিরতু’ সংগঠনের আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া আরব দলগুলোর সহায়তায় কোনো সরকার গঠিত হলে দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে নেসেটের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিক্ষোভকারীরা ‘আমরা একটি ইহুদি রাষ্ট্র চাই’ এবং ‘সন্ত্রাসীদের নিয়ে কোনো সরকার গঠন করা যাবে না’ বলে স্লোগান দেন। তাদের দাবি, জয়েন্ট লিস্ট এবং রাম-এর মতো আরবি দলগুলোর সমর্থন নিয়ে গঠিত যেকোনো সরকার হবে সম্পূর্ণ অবৈধ ও দেশের ইহুদি চরিত্রের পরিপন্থী। বিক্ষোভকারীদের একজন হুশিয়ারি দিয়ে বলেন, যে দলগুলো তাদের সন্তানদের ওপর গুলি চালানো গোষ্ঠীগুলোকে সমর্থন করে, তাদের ভোটে সরকার তৈরি হলে রাজপথে সরাসরি গৃহযুদ্ধ শুরু হবে।

অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে দেওয়া এক ভাষণে একইভাবে আরব দলগুলোকে ‘সন্ত্রাসের সমর্থক’ হিসেবে অভিহিত করে তাদের সরকার গঠনের বাইরে রাখার আহ্বান জানান। যদিও জয়েন্ট লিস্ট এবং রাম দল দুটি নেতানিয়াহুর এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখান করেছে। জয়েন্ট লিস্টের এমপি আহমদ তিবি এবং রাম-এর নেতারা পাল্টা জবাবে জানান, ডানপন্থী নেতা ইতামার বেন গভির নিজেই একমাত্র সাজাপ্রাপ্ত সন্ত্রাসী সমর্থক, তাই তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত।

বর্তমানে প্রেসিডেন্ট আইজাক হারজোগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিলেও তা বাস্তবায়নের পথ বেশ কঠিন। কারণ জয়েন্ট লিস্ট ও রাম-এর ১৯ জন সংসদ সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া আইজেনকোটের জোটের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আবার অন্যদিকে আরব দলগুলোর সহায়তায় সংখ্যালঘু সরকার গঠনেও আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক শিবিরের ভেতর তীব্র বিরোধিতা রয়েছে, যা ইসরাইলের রাজনীতিতে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর

নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর

প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল

প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, ফাঁস হলো ফোনালাপ!

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, ফাঁস হলো ফোনালাপ!

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

নেতানিয়াহুকে সরাতে একজোট হচ্ছে বিরোধীরা, কঠোর হচ্ছেন আইজেনকোট

নেতানিয়াহুকে সরাতে একজোট হচ্ছে বিরোধীরা, কঠোর হচ্ছেন আইজেনকোট

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছেন আইজেনকোট

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছেন আইজেনকোট

আরও পড়ুন

তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ

ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম