‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দিন দিন ভারী হয়ে উঠলেও, এই সুযোগে নিজেদের সব দাবি আদায় করে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য একপ্রকার অসম্ভব। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আতেফে তোগিয়ানি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির বর্তমান ভেতরের চিত্র তুলে ধরে এই মন্তব্য করেছেন।
অধ্যাপক তোগিয়ানি জানান, ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা এখন বেশ কঠিন সময় পার করছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের পণ্যই রয়েছে, কিন্তু সেগুলোর দাম এতই আকাশচুম্বী যে সাধারণ মানুষের কেনা কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের আবহ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তৈরি হওয়া তীব্র মূল্যস্ফীতি ইরানিদের দৈনন্দিন জীবনকে একদম পিষে ফেলছে।
তবে এই কঠিন পরিস্থিতিকে কোনোভাবেই ইরানের দুর্বলতা ভাবতে নিষেধ করেছেন এই চিন্তাবিদ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অর্থনৈতিক অবস্থা খারাপ বলেই ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের সামনে হাঁটু গেড়ে বসে পড়বে কিংবা ওয়াশিংটন যা চাইবে তা-ই মেনে নেবে—এমনটা ভাবা মস্ত বড় ভুল। উল্টো বাইরের দেশের নানা হুমকি ও যুদ্ধের জাঁতাকলে পড়ে দেশের মানুষের সহ্যক্ষমতা আরও বেড়ে গেছে। এক কঠিন বাস্তবতা মাথায় নিয়ে আগামী দিনগুলোতে যেকোনো পরিস্থিতির পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন দেশটির নাগরিকরা।
সূত্র: আল-জাজিরা

