Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

ইসরাইলি পতাকা। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তার দাবি, ইসরাইলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হামাস, কাতার ও ইরান দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং এখন সেই প্রচেষ্টার ফল দেখা যাচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের

লাপিদ বলেন, ‘হামাস, কাতার ও ইরান সবসময় চেয়েছে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখন বিশ্বই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।’

ইসরাইলের আন্তর্জাতিক অবস্থান নিয়ে নিজের বক্তব্যের পক্ষে কয়েকটি উদাহরণও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে দ্য হেগে ইসরাইলিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা, নেদারল্যান্ডসের বিমানবন্দরে ইসরাইলিদের লাগেজ তল্লাশি, আয়ারল্যান্ডে ফুটবল নিয়ে বিরোধ এবং ইউরোভিশন প্রতিযোগিতা বয়কটের মতো ঘটনা।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও উল্লেখ করেন লাপিদ।

তিনি বলেন, ‘তারা বছরের পর বছর ধরে এ নিয়ে কাজ করেছে, আর এখন সেটিই ঘটছে। এগুলো এমন ঘটনা নয়, যা হঠাৎ আমাদের সঙ্গে ঘটেছে। এটাই ছিল তাদের পরিকল্পনা, শুরু থেকেই এটাই ছিল তাদের লক্ষ্য।’

সাবেক প্রধানমন্ত্রী লাপিদ দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার সমালোচনা করে আসছেন। এবারও তার বক্তব্যে সরকারের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের ২৭ কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য, কারণ কী?

ইসরাইলের ২৭ কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য, কারণ কী?

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ছিল ইসরাইলি শাসনের কল্পনারও বাইরে: ইরান

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ছিল ইসরাইলি শাসনের কল্পনারও বাইরে: ইরান

৩ বছরে এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলি বাহিনীর

৩ বছরে এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলি বাহিনীর

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

আরও পড়ুন

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম