Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে পুলিশ।

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। আগামী শনিবারের (১০ অক্টোবরে) কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে পুলিশ। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের চলাচলে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টি আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করতে চেয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করা এবং আগের কর্মসূচিতে পুলিশের নির্দেশ অমান্যের অভিযোগে তাদের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নূপুর প্রসাদ জানান, কর্মসূচির জন্য গত ৭ অক্টোবর আবেদন জমা দিয়েছিল সংগঠনটি। পুলিশের নিয়ম অনুযায়ী, যন্তর মন্তরের মতো নির্ধারিত এলাকায় বিক্ষোভ বা জনসভার অনুমতি পেতে অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়। সে কারণে অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। খবর পিটিআই ও ভারতীয় সংবাদমাধ্যমের।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্কের মধ্যে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টি ও কয়েকটি ছাত্রসংগঠনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে। এ কারণে তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছে।

তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করে আসছে। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা নির্ভুল করতেই সংশোধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, আগের কয়েকটি কর্মসূচিতে আয়োজকেরা নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মানেননি। অনুমতি ছাড়া জমায়েত কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নয়াদিল্লি জেলায় নিষেধাজ্ঞামূলক আদেশও জারি রয়েছে।   

৫৭ মেট্রো স্টেশনে বিধিনিষেধের প্রস্তাব

বিক্ষোভ ঘিরে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায়ও বিধিনিষেধ আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশের প্রস্তাব অনুযায়ী, শুক্রবার রাত ৯টা থেকে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হতে পারে। পাশাপাশি কিছু স্টেশনে ট্রেন চলাচলের ব্যবধান বাড়ানোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এসব পদক্ষেপ কার্যকর হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে মেট্রোর ওপর নির্ভরশীল যাত্রীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রস্তাবিত বিধিনিষেধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভোটার তালিকা সংশোধন নিয়ে গত কয়েক দিন ধরেই ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে আসছেন। বিক্ষোভকারীদের দাবি, সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং যাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

অন্যদিকে, প্রশাসনের বক্তব্য, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখাই তাদের প্রধান দায়িত্ব। এ পরিস্থিতিতে শনিবারের কর্মসূচি ঘিরে দিল্লির নিরাপত্তাব্যবস্থা ও গণপরিবহন পরিস্থিতির ওপর নজর থাকবে। পুলিশের অনুমতি না পাওয়ার পরও আয়োজকেরা কর্মসূচি চালিয়ে যাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

আরও পড়ুন

শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম