Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এনডিটিভির প্রতিবেদন

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

ছবি: এএফপি

Advertisement

বেতন বৃদ্ধির দাবিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভে বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, প্রাইমার্ক এবং ইউনিক্লোর মতো প্রতিষ্ঠানের পোশাক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত বুধবার সরকার ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলেও এখনো অচলাবস্থা কাটেনি। শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির মুখে সরকার ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। তবে এরপরও বহু কারখানা বন্ধ থাকায় বিশ্বজুড়ে পোশাক সরবরাহে বড় ধরনের বিলম্ব ঘটছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের এই অস্থিরতার সুযোগে বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন প্রতিবেশী ভারতের দিকে ঝুঁকছে।

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তৈরি পোশাক ও বস্ত্র খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন এবং এ খাত থেকে বছরে প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার আয় হয়, যা দেশের মোট জিডিপির ১০ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অস্থিরতায় ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বড় একটি অংশই গেছে ভারতে। বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-ও ক্রয়াদেশ সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির এক জরিপে দেখা গেছে, অস্থিরতার কারণে মাত্র ১৮ দিনে এ খাতে ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে এবং ক্রেতারা প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস নিশ্চিত হওয়া পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশের সাথে প্রতিযোগিতায় সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে অবকাঠামোগত দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ভারতের নিজস্ব তুলা ও যন্ত্রপাতি রয়েছে, গভীর সমুদ্রবন্দর থাকায় তাদের ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হয় না এবং পণ্য পৌঁছাতে সময়ও কম লাগে। এছাড়া ভারতে কোনো শ্রম অসন্তোষ নেই এবং দেশটি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করেছে, যা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ সরকার রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার খবরটি নাকচ করে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ ধরনের প্রতিবেদনকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বলেছেন, সরকারকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ প্রচারণা চালানো হচ্ছে। তার দাবি, সরকার আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালে এ খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩ হাজার ৮৪৮ কোটি ডলার, যার মধ্যে নিটওয়্যার থেকে এসেছে ২ হাজার ৫২ কোটি ডলার এবং ওভেন পোশাক থেকে ১ হাজার ৭৯৫ কোটি ডলার। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যার পরই রয়েছে যুক্তরাজ্য ও কানাডা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের জার্মানি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি ও ডেনমার্কের মতো ঐতিহ্যবাহী বাজারগুলোতে বাংলাদেশের শক্ত উপস্থিতি থাকলেও চলমান এই শ্রম অসন্তোষ এখন সেই বাজার ও ক্রেতাদের ধরে রাখার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘রকস্টার’ মুক্তির প্রথম ৮ মাসেও পারিশ্রমিক পাননি অস্কারজয়ী সুরকার, কিন্তু কেন?

‘রকস্টার’ মুক্তির প্রথম ৮ মাসেও পারিশ্রমিক পাননি অস্কারজয়ী সুরকার, কিন্তু কেন?

ভারতে মুক্তি পাবে না ফওয়াদ- মাহিরার পাকিস্তানি সিরিজ, কিন্তু কেন?

ভারতে মুক্তি পাবে না ফওয়াদ- মাহিরার পাকিস্তানি সিরিজ, কিন্তু কেন?

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

শেষমেষ সীমান্ত দিয়েই ফিরবেন হাসিনা?

শেষমেষ সীমান্ত দিয়েই ফিরবেন হাসিনা?

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

আরও পড়ুন

এনডিটিভির প্রতিবেদন বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম