Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মেহের/এপি

Advertisement

দীর্ঘ দিন ধরে ইরান পরমাণু কর্মসূচি বেসামরিক জ্বালানি ও গবেষণার কাজে ব্যবহারের দাবি করে আসছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক নজরদারি এবং সামরিক উত্তেজনার কারণে তা বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে। সবশেষ ইরান জানিয়েছে, একটি শর্ত পূরণ করলে তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমোদন দেওয়া হবে। 

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা না জানানো পর্যন্ত জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এসব স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক মন্তব্যে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংস্থাটি সামরিক হামলার নিন্দা জানাতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত হুমকি ও হামলার মুখে থাকা স্থাপনাগুলো পরিদর্শনের দাবি জানাতে পারে না।’


তিনি আরও বলেন, ‘তারা বলছে, ইরান কিছু গোপন করছে এবং ভূগর্ভে স্থাপনা তৈরি করেছে। কিন্তু এই পদক্ষেপ গোপনীয়তার কারণে নেওয়া হয়নি। বরং গত ৩০ বছরে আমেরিকান-জায়নবাদী আন্দোলন বিভিন্নভাবে ইরানের পরমাণু শিল্পকে যেভাবে ঝুঁকির মুখে ফেলেছে এবং হামলা চালিয়েছে, তার ফলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এসব স্থাপনা ভূগর্ভে নির্মাণ করা হয়েছে।’

যুদ্ধজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বারবার ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

আল-জাজিরার বিশ্লেষণ মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

ইতিহাসের সর্বনিম্নে ইরানি রিয়াল, এক ডলারের মূল্য ৩০ লাখ!

ইতিহাসের সর্বনিম্নে ইরানি রিয়াল, এক ডলারের মূল্য ৩০ লাখ!

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা

ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

আল-জাজিরার বিশ্লেষণ মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম