Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ করছে সিজেপি। ফাইল ছবি

Advertisement

ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ করার নতুন তারিখ নির্ধারণ করে দিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই সময়ের মধ্যে পুলিশ কোনো জবাব না দিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা। খবর হিন্দুস্তান টাইমসের

সোমবার (১২ অক্টোবর) আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রানকা। সেখানে তারা বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।

রানকা বলেন, ‘যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে আমরা কবে বিক্ষোভ করতে পারব, সেই তারিখ জানতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কোথায় বিক্ষোভ করব? আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে আমরা বিক্ষোভ করতে পারি। অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

কেন নতুন তারিখ চাইছে সিজেপি?

গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের পক্ষ থেকে স্বল্প সময়ের নোটিশ দেওয়া, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে অনুমতি প্রত্যাখ্যান করা হয়।

পুলিশের দাবি, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে তাদের ৭ অক্টোবর জানানো হয়েছিল। অর্থাৎ, কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। অথচ নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি। এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিল এই কর্মসূচি।

এ ছাড়া যন্তর মন্তরে সিজেপির আগের বিক্ষোভগুলোর কথাও উল্লেখ করেছে পুলিশ। তাদের অভিযোগ, এর আগে একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

বারবার আটক, তবু প্রতিবাদে অটল— কে এই নেহা বোরা?

বারবার আটক, তবু প্রতিবাদে অটল— কে এই নেহা বোরা?

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

মোদির মতো এত বড় ‘কাপুরুষ’ ভারত আগে দেখেনি: অভিজিৎ দীপকে

মোদির মতো এত বড় ‘কাপুরুষ’ ভারত আগে দেখেনি: অভিজিৎ দীপকে

আরও পড়ুন

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম