Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের কেন্দ্রীয় সরকার পরিবর্তনের দাবিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। ‘এই সরকারের পতন হবে’—এমন স্লোগান দিয়ে সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রম ঘিরে বিরোধীদের বিক্ষোভ জোরালো হওয়ার মধ্যেই তার এ বক্তব্য সামনে এল

রাহুল গান্ধীর একটি পোস্ট পুনরায় শেয়ার করে একই স্লোগান দেন থারুর। গত ১০ অক্টোবর রাহুলও ‘এই সরকারের পতন হবে’ স্লোগানটি ব্যবহার করেছিলেন। থারুর তার পোস্টের ক্যাপশনেও একই কথা লেখেন।

এসআইআর নিয়ে বিরোধীদের ক্ষোভ

জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পরিচালিত এসআইআর কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা আরও জোরদার করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। প্রধান নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে আয়োজিত বিক্ষোভ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।

রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন এবং তার পদত্যাগ দাবি করেছেন। এদিকে, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন চাপ সৃষ্টিকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছে।

যন্তর-মন্তরে বিক্ষোভকে ঘিরে উত্তেজনা 

গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিক্ষোভের কর্মসূচি অনেকটাই বাধাগ্রস্ত হয়।

এ সময় সংগঠনটির মূল নেতৃত্বের কয়েকজন সদস্যের পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করা হয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

বারবার আটক, তবু প্রতিবাদে অটল— কে এই নেহা বোরা?

বারবার আটক, তবু প্রতিবাদে অটল— কে এই নেহা বোরা?

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

আরও পড়ুন

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম