Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের রাজধানী দিল্লিকে কার্যত কারাগারে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, দিল্লিতে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে মানুষকে। থামিয়ে দেওয়া হচ্ছে ট্রেন ও বাস। সেইসঙ্গে সংবিধান রক্ষা এবং নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

কংগ্রেসের পূর্বনির্ধারিত পদযাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাহুল। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের কয়েকটি ভিডিও দেখান তিনি।

রাহুল বলেন, ‘মানুষকে দিল্লিতে আসতে বাধা দেওয়া হচ্ছে। ট্রেন ও বাস থামিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিকে একটি দুর্গে পরিণত করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লিকে কেন কারাগারে পরিণত করা হলো?’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে রাহুল গান্ধী বলেন, বিরোধী নেতাদের আটক করা হচ্ছে কেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন পদত্যাগ করছেন না? বিরোধী নেতাদের আটক করা হয়েছে। কারণ, আমরা সেই একই প্রশ্ন তুলছি, যে প্রশ্ন দুই নির্বাচন কমিশনারও তুলেছিলেন।’


জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে রাহুল আরও বলেন, ‘আমরা জানি, আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আপনি দায় এড়াতে পারবেন না। লাখ লাখ মানুষ আপনাকে প্রশ্ন করছে, আর তারা থামবে না।’

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে বিরোধীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে। এই প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত তীব্র হয়েছে।

রাহুল গান্ধীর দাবি, কেন্দ্রীয় সরকারের প্রায় ২০০ কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এ দাবির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

তিনি বলেন, ‘যত দিন সংবিধান সমুন্নত রাখা না হবে এবং নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না হবে, তত দিন দেশের তরুণেরা থামবে না। আমরাও পিছু হটব না। সংবিধান রক্ষার জন্যই আমাদের এই লড়াই।’

রাহুলের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংবিধানের মর্যাদা রক্ষা করাই তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য।


সুপ্রিম কোর্টের দিকে কংগ্রেসের প্রস্তাবিত পদযাত্রায় সাধারণ মানুষকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, যারা কোনো কারণে সরাসরি পদযাত্রায় অংশ নিতে পারবেন না, তারাও যেন আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান।

রাহুল বলেন, ‘আপনারা যদি কোনো কারণে আসতে না পারেন, আমরা যখন সুপ্রিম কোর্টে পৌঁছাব, তখনও আমাদের প্রতি সংহতি প্রকাশ করুন। জানান, আপনারা সংবিধানের পক্ষে আছেন।’

তিনি আরও বলেন, ‘যা ঘটছে, তার বিরুদ্ধে আপনারা—এ কথা দেশকে জানান। প্রয়োজনে বন্ধ ঘরে বসেও বলুন, আপনারা সংবিধান রক্ষা করবেন।’

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

‘কালোজাদুর’ সন্দেহে মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল ছেলে!

‘কালোজাদুর’ সন্দেহে মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল ছেলে!

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

আরও পড়ুন

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম