Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘কালোজাদুর’ সন্দেহে মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল ছেলে!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম

‘কালোজাদুর’ সন্দেহে মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল ছেলে!

নিহত মা কারে সায়াম্মা বা অভিযুক্ত ছেলে দুর্গেশ। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের তেলেঙ্গানা রাজ্যে কালোজাদু চর্চার সন্দেহে নিজের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। পুলিশের দাবি, গ্রামের কয়েক বছর আগের একাধিক মৃত্যুর জন্য মাকে দায়ী করতেন অভিযুক্ত ছেলে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম কারে দুর্গেশ। তিনি পেশায় অটোরিকশাচালক। পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) নিজের অটোরিকশা থেকে ডিজেল নিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তার ৪০ বছর বয়সি মা কারে সায়াম্মা।

পুলিশ জানিয়েছে, সায়াম্মা কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্গেশের অভিযোগ ছিল, তার মা অলৌকিক শক্তি বা কালোজাদুর চর্চা করতেন এবং কয়েক বছর আগে গ্রামে ঘটে যাওয়া একাধিক মৃত্যুর জন্য দায়ী ছিলেন।

ঘটনার প্রায় ১০ দিন আগে হায়দরাবাদ থেকে নিজের গ্রামে ফিরেছিলেন দুর্গেশ। পুলিশের ধারণা, মাদকাসক্তির কারণে তিনি মদ্যপ অবস্থায় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তে এখন পর্যন্ত নিহত নারী কালাজাদু বা কোনো ধরনের তন্ত্রমন্ত্রের চর্চায় জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আল্লাদুর্গ সার্কেলের পুলিশ পরিদর্শক এম রেণুকা বলেন, ‘আমাদের তদন্তে অলৌকিক চর্চার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছি। তাদের কেউই বলেননি যে ওই নারী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।’

ঘটনার খবর পেয়ে সার্কেল ইনস্পেক্টর রেণুকা এবং টেকমল থানার উপপরিদর্শক অরবিন্দ কুমার গ্রামে যান। তারা তদন্ত শুরু করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জোগিপেটের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে দুর্গেশকে আটক করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ভারতে মেট্রোরেলে বসাকে কেন্দ্র করে নিহত ১, ছেলেসহ সাবেক আমলা গ্রেফতার

ভারতে মেট্রোরেলে বসাকে কেন্দ্র করে নিহত ১, ছেলেসহ সাবেক আমলা গ্রেফতার

আরও পড়ুন

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার: রাহুল গান্ধী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম