Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কোথায়?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কোথায়?

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যে প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সোহেল আফ্রিদির আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

রোববার ইসলামাবাদ অভিমুখে দলের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন সোহেল আফ্রিদি। তার সঙ্গে থাকা সহযোগী শফি জান দাবি করেন, মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে। পিটিআইয়ের সংসদ সদস্য শহিদ খট্টকও একই দাবি করেন।

পরে এক বিবৃতিতে সোহেল আফ্রিদি ও অন্য নেতাদের আটকের নিন্দা জানায় পিটিআই। দলটি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রদেশের নির্বাচিত নেতৃত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার চেষ্টা বলে বর্ণনা করেছে।


পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আক্রমের অভিযোগ, জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন করে এ আটকের ঘটনাকে দেখা যায় না। তার দাবি, নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা নয়, বরং পিটিআইকে দুর্বল করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি সোহেল আফ্রিদি, প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবরসহ আটক সব রাজনৈতিক নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

দলটির মহাসচিব সালমান আকরাম রাজা এক ভিডিওবার্তায় বলেন, সোহেল আফ্রিদি কোথায় আছেন বা তাকে কী অবস্থায় রাখা হয়েছে, তা তারা জানেন না। জুনায়েদ আকবরও নিখোঁজ বলে দাবি করেন তিনি। পৃথক বিবৃতিতে পিটিআই প্রাদেশিক পরিষদের স্পিকার বাবর সেলিম স্বাতিসহ কয়েকজন নেতাকে অপহরণের অভিযোগ তোলে।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জিও নিউজকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে সোহেল আফ্রিদি রয়েছেন কি না, তা নিশ্চিত করেননি তিনি। তার ভাষ্য, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হবে। আর ফৌজদারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

ইমরানের ঘাঁটি খাইবারে কেন জরুরি অবস্থা জারি করল শাহবাজের সরকার?

ইমরানের ঘাঁটি খাইবারে কেন জরুরি অবস্থা জারি করল শাহবাজের সরকার?

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাখতুনখোয়ায় জরুরি অবস্থা গভর্নর শাসন

পাখতুনখোয়ায় জরুরি অবস্থা গভর্নর শাসন

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

আরও পড়ুন

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

দিল্লিতে জারি করা ১৩৩ ধারার মানে কী?

দিল্লিতে জারি করা ১৩৩ ধারার মানে কী?

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, তালিকা থেকে বাদ পড়ল যন্তর-মন্তর

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, তালিকা থেকে বাদ পড়ল যন্তর-মন্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম