জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই শাসিত প্রাদেশিক সরকারকে ক্ষমতাচ্যুত করে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
রোববার (১১ অক্টোবর) জরুরি অবস্থা জারির পর এখন প্রদেশটিতে সেনা মোতায়েন করা হচ্ছে।
ইতোমধ্যে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া সেখানকার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী সোয়াইব আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
জরুরি অবস্থা জারির পর প্রদেশটিতে গভর্নর শাসন জারি করা করা হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অন্তর্বর্তীকালীন বেসামরিক সরকারকে সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে থাকবে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ অনুযায়ী সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে।
যতদিন পর্যন্ত জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি থাকবে ততদিন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জরুরি অবস্থা জারির পরপরই রাজ্যটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং ইমরান খানের দলের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে প্রায় তিন বছর ধরে জেলে থাকা নেতা ইমরান খানের মুক্তির দাবিতে কিছুদিন ধরেই রাজধানীতে বিশাল পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিল তার সমর্থকেরা।
আন্দোলন থামাতে এবং কর্মীদের রিয়াদের রাজপথে আসা রুখতে সরকার আগেই বড় বড় কনটেইনার দিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।
ইমরান খানের দল সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানিয়েছে, আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও সরকার যেভাবে ক্ষমতার অপব্যবহার করল, তাতে দেশে নতুন করে সংঘাত ও রক্তপাত বাড়বে। তারা অভিযোগ করেছে যে, সরকার কখনোই শান্তি আলোচনা চায়নি।

