Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

Advertisement

ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ পরিস্থিতিতে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরব সানায় পূর্বঘোষণা অনুযায়ী বিমান হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে। 

এ ক্ষেত্রে সৌদির দাম্মামে আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হতে পারে।

এ কারণে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যাওয়ার পাশাপাশি সেগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালানোর ঘোষণা দেন। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে সৌদি আরব।

এদিকে মঙ্গলবারও রিয়াদ লক্ষ্য করে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। সৌদি জোটের দাবি, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি।

সানায় সৌদি জোটের সম্ভাব্য হামলার ঘোষণার পর হুথিদের পাল্টা হুমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদের আকাশে তিন ড্রোন ভূপাতিত করেছে সৌদি

রিয়াদের আকাশে তিন ড্রোন ভূপাতিত করেছে সৌদি

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হারেৎজের প্রতিবেদন ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের

হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের

‘রিয়াদ আর নিরাপদ মনে হচ্ছে না’

‘রিয়াদ আর নিরাপদ মনে হচ্ছে না’

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের

সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের

আরও পড়ুন

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

রিয়াদের আকাশে তিন ড্রোন ভূপাতিত করেছে সৌদি

রিয়াদের আকাশে তিন ড্রোন ভূপাতিত করেছে সৌদি

হারেৎজের প্রতিবেদন ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের

হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম